চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাসের কারনে কর্মহীনদের জন্য বরাদ্দকৃত চাল চুরির অভিযোগে উপজেলার মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে আটক করেছে পুুুলিশ। বুধবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

অপরদিকে, গাবতলীতে ইউপি সদস্যের স্বামী যুবলীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জুর হেফাজতে রাখা ৬২ বস্তা ত্রাণের চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় যুবলীগ নেতা ও তার স্ত্রী পালিয়ে গেলেও পুলিশ আটক করেছে তার দুই সহযোগীকে।

এছাড়াও, বগুড়ার আদমদীঘিতে ট্রাক থেকে ত্রানের চাল কৌশলে চুরির সময় ১৫ বস্তা উদ্ধারসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সোনাতলা-শিবগঞ্জ সার্কেল) কুদরত-ই-খুদা শুভ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর