প্রকৃত দুস্থদের ত্রাণ পৌঁছে দিতে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত গরীব, দুস্থদের তালিকা তৈরি করে, তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।

আজ বুধবার(১৫ই এপ্রিল) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বর্তমানে ৫০ লাখ দরিদ্র, দুস্থ ও অসহায় ব্যক্তি রেশন কার্ডের মাধ্যমে ত্রাণ পাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বলা হয়, সরকার আরও ৫০ লাখ মানুষকে তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছে।

সারা দেশে বিভাগ ও জেলা পর্যায় থেকে ওয়ার্ড পর্যন্ত এ কমিটি গঠন করা হবে। এ কমিটির মাধ্যমে দুর্দশাগ্রস্তদের চিহ্নিত করে তালিকা তৈরি করবে, যাতে সঠিক ব্যক্তিরা ত্রাণ পান। দল-মত নির্বিশেষে যেন দুস্থদের কেউ বাদ না যায় সেটাও নিশ্চিত করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা কমিটির নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর