সৌদি কারাগারে থাকা ২৩৪ জন বাংলাদেশি ও করোনার কারণে আটকে পড়া ওমরাহযাত্রীসহ মোট ৩৬৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার রাত ৯টার দিকে তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
তাদের মধ্যে রয়েছেন ওমরাহ করতে গিয়ে আটকে পড়া ১৩২ বাংলাদেশি এবং সৌদির বিভিন্ন কারাগারে থাকা ২৩৪ প্রবাসী ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সৌদির স্থানীয় সময় দুপুর ১২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। জেদ্দা এয়ারপোর্টে এসব যাত্রীদের মেডিকেল চেকআপ এবং ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস