লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহবন্ধী থাকতে গিয়ে কর্ম হারিয়ে কষ্টে আছেন মধ্যবিত্ত অনেক পরিবার। তারা না পারছেন মুখ খুলে কাউকে বলতে আবার না পারছেন পেটের ক্ষুদা নিবারন করতে।
তাদের কথা চিন্তা করে ঢাকাস্থ মেসার্স মোস্তফা এন্ড কোঃ নামের ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভালোবাসার উপহার‘ নামে কিছু খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। গত কয়েকদিনব্যাপী উপজেলার শেখপুরা, উত্তর চন্ডিপুর, দক্ষিন চন্ডিপুর, বিঞ্চভল্লবপুর, শৈলখালী, বদরপুর, শ্যামপুর, শৌশালিয়া, জয়দেবপুর ও পৌর রতনপুর গ্রামে যায়যায়দিনের রামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্ছুর নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সিএনজি এবং মোটরসাইকেল যোগে চাল, ডাল, আলু, পেয়াজ, তৈল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেন।
মেসার্স মোস্তফা এন্ড কোঃ লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সোহান বলেন,রামগঞ্জ উপজেলায় লকডাউনে থাকায় গৃহবন্ধী নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস।
কেএ/বার্তাবাজার