শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

শ্রীনগর উপজেলায় ঔষধবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় জিসান শেখ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে জেলার শ্রীনগর উপজেলার সিংপাড়া জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের রতন শেখের ছেলে। তিনি কল্লিগাঁও নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে সিংপাড়া জোড় ব্রিজের কাছে যান জিসান।

এ সময় সড়কে দ্রুতগতির ওরিয়ন কোম্পানির ঔষধবাহী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর