আজ বুধবার রাত ৯টা থেকে চট্টগ্রামের লোহাগাড়া অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ।করোনাভাইসার সংক্রমণ প্রতিরোধে এই লকডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহাগাড়াকে লকডাউন ঘোষণা করা হল। সকল ইউপি চেয়ারম্যান তাদের এলাকার প্রবেশ পথ বন্ধ করে দিবে যাতে লোহাগাড়ার কেউ বাইরে যেতে না পরে এবং বাইরে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে।
জানা যায়, লোহাগাড়ার পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়া করোনায় ১ জনের মৃত্যু ৭ জন আক্রান্ত হওয়ায় দুপুরে লকডাউন ঘোষণা করা হয়। সন্ধ্যা ৬টার পরে থেকে কার্যকর করা হয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লোহাগাড়াও লকডাউন ঘোষণা করা হয়েছে।
কেএ/বার্তাবাজার