গত দু-একদিন ধরে প্রতিদিন সংখ্যাটা বাড়ছিল ১৫০০ বা ১৬০০ করে। কিন্তু মঙ্গলবার আবার সীমারেখা ছাড়াল আক্রান্ত। শেষ ২৪ ঘন্টায় মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা বাড়ল ২২২৮। যার জেরে মার্কিন মুলুকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লক্ষ ১২ হাজার ৩৮০ জন।
অন্যদিকে মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ৯৪৯ জনের। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৩৬ জন। ইতিমধ্যে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ ২ হাজার ২০৮ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৩৪ জনের। সেরে উঠেছেন ১৭ হাজার মানুষ। পাশাপাশি নিউজার্সিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮২৪ জন ও মৃত্যু হয়েছে ২ হাজার ৮০৫ জনের। মিচিগানের অবস্থাও প্রায় একই রকম, সেখানে আক্রান্ত ২৫ হাজার ৬৩৫ জন।
সোমবার আমেরিকায় মৃত্যু হয়েছিল ১৫০৯ জনের। রবিবার সংখ্যাটা ছিল ১৫১৪ জন, কিন্তু মঙ্গলে সংখ্যা ২০০০ ছাড়াল ফলে আশঙ্কায় কাঁপছে আমেরিকা।
অন্যদিকে মার্কিন মুলুকে করোনার জেরে কমপক্ষে ৪০ জন প্রবাসী ভারতীয়র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫০০ জন মানুষ। যে ৪০ প্রবাসী ভারতীয়রা মার্কিন মুলুকে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জন কেরল, ১০ জন গুজরাত, ৪ জন পঞ্জাব, ২ জন অন্ধ্রপ্রদেশ এবং ১ জন ওড়িশার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে বেশি অংশই প্রাপ্ত বয়স্ক বলে জানা যাচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি