আগামী ২০ এপ্রিলের মধ্যে তৈরি পোশকখাতের সব শ্রমিক-কর্মচারীদের বেতন দেয়া হবে বলে জানিয়েছে, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ বুধবার(১৫ এপ্রিল) পোশাক কারখানার মালিকদের সংগঠনটির সভাপতি রুবানা হক এক অডিও বার্তায় এ তথ্য জানান।
রুবানা হকের দাবি, আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে পোশাক সংগঠনের পক্ষ থেকে এমন আশ্বাস দিলেও তা শতভাগ কার্যকর করতে পারছেন না অনেক মালিক। তাই মার্চের বকেয়া বেতন পরিশোধের জন্য ৪ দিন সময়, অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে।
বার্তাবাজার/কে.জে.পি