দিনাজপুর জেলা লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য দিনাজপুর জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার রাত ১০টা থেকে এটি কার্যকর হবে।

আজ সন্ধ্যার দিকে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত দিনাজপুর জেলা কমিটির সবার সঙ্গে আলোচনা করে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে। লকডাউন অবস্থায় জেলায় জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য, সংবাদপত্রসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘আমরা কিন্তু লকডাউনের মধ্যেই আছি। গত ১১ এপ্রিল একটি সেমি-লকডাউন ঘোষণা করা হয়েছিল। আজকে আমরা পুরোপুরি লকডাউন ভাষাটি ব্যবহার করলাম মাত্র! পূর্বের মতই গণবিজ্ঞপ্তি নির্দেশনা মোতাবেক চলবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর