বরগুনায় ঢাকা ফেরত আরো একজনের করোনা ভাইরাস আক্রান্ত

বরগুনায় ঢাকা ফেরত আরো একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫ বছর। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। সে বরগুনা সদর উপজেলার বাসিন্দা।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট চার জনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন আর বাকি তিনজনের মধ্যে দুজন ঢাকা ফেরত ও একজন নারায়ণগঞ্জ ফেরত।

তারা তিনজনই সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার হুমায়ূন হাসান শাহিন খান জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১২ এপ্রিল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন নতুন আক্রান্ত ওই ব্যক্তি।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসোলেশনে ভর্তি করে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট আসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এতে তাকে করোনা পজেটিভ হিসেবে উল্লেখ করা হয়। ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর