কালিহাতীতে যুবলীগ নেতার নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ

কালিহাতী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সোহেল রানার নিজ অর্থায়নে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী নির্দেশক্রমে কর্মহীন হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা বাংড়া ইউনিয়নের বিলপালিমা বাগানবাড়ি কিন্ডারগার্টেন স্কুল মাঠে তিন শতাধিক কর্মহীন মানুষের মাঝে পাঁচ কেজি চাল,এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি আলু তুলে দেন এ নেতা।

এসময় উপস্থিত ছিলেন,বিলপালিমা সরকারি প্রাথমিক বিদ্যালর সভাপতি মুজাফফর আলী,আ’লীগ নেতা দুলাল হোসেন, নিত্য চন্দ পাল, নুরনবী প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর