টাঙ্গাইলে নতুন করে দু’টি উপজেলায় আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, নাগরপুর উপজেলার পানান ও ভূঞাপুরের জিগাতলা গ্রামের বাসিন্দা। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে এসেছে বলে জানা গেছে।
এদের মধ্যে একজন ওষুধ কোম্পানিতে ও অন্যজন গার্মেন্টসে চাকরি করেন।তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো নয় জন। গত মঙ্গলবার (১৪এপ্রিল) রাতে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা.মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান,নতুন করে জেলার ভূঞাপুর উপজেলায় একজন ও নাগরপুরে এক জন করোনায় আক্রান্ত হয়েছে। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে এসেছে। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছেন উপজেলা প্রশাসন।
এর আগে,৮ এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় একজন,১০এপ্রিল ঘাটাইলে একজন এবং ১২ এপ্রিল জেলায় আরোও পাঁজজন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তরা ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কেএ/বার্তাবাজার