সাতক্ষীরা তালায় বিষপান করে রওশনারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি উপজেলার হাজরাকাটি গ্রামের লিয়াকত মোড়লের স্ত্রী এবং একই গ্রামের মোঃ মহিউদ্দীন জোয়ার্দ্দারের কন্যা। বুধবার বিকালে নিজ বাড়িতে বিষপান করলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা সকদার অবু জাফর বাবু জানান, দু’সন্তানের জননী রওশনারা বেগমের স্বামী লিয়াকত মোড়ল সম্প্রতি পরকিয়ায় আসক্ত হয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয় যায়। এ সময় তার ছেলের গচ্ছিত ১৫ হাজার টাকাও নিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করূ ক্ষোভ দুঃখ তিনি বুধবার বিকাল ৩ টার দিকে বিষপান করেন। পরবরর্তীতে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্ব থাকা চিকিৎসক জারিন তাসমিন জনান, প্রাথমিক চিকিৎসা শেষে ঐ গৃহবধূকে বেডে দেয়ার পরই তিনি মৃত্যুবরণ করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএ/বার্তাবাজার