শিক্ষার্থীদের বেতন, ফি মওকুফের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহবান

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের শিক্ষার্থীদের ৩ মাসের বেতন, ফি মওকুফ করে দিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন দক্ষিন এশীয় অঞ্চলের শিশু গণমাধ্যম প্রধান বাংলাদেশী তরুন আরিফ।

সাধারণ মানুষ, শিশু খাবারই পাচ্ছেনা বলে খবর পাচ্ছি গনমাধ্যমে ,বাড়িভাড়া দিতে ই যেখানে সাধারণ মানুষের হিমশিম খেতে হচ্ছে।সেখানে স্কুল, কলেজগুলোর বেতন আপাতত তিনমাসের মওকুফ করা উচিৎ সরকারের।

শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানিয়ে ইউনিসেফ ও সেভ দ্যা চিলড্রেনস প্রশংসা পাওয়া আরিফ বলেন, এই বেতনের লজ্জার কারনে ৭৪.৩১ % শিক্ষার্থী লজ্জা পাবে নিজ নিজ প্রতিষ্ঠান যেতে। যেখানে সরকার সবাইকে সহায়তা করছে সেখানে দেশের সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিৎ, এই ভয়াবহ পরিস্থিতিতে।

তিনি আরও বলেন, তিনমাসের মওকুফ করলে সারাদেশে অভিভাবক মহল সহ শিক্ষার্থীদের মাঝে সরকারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা গভীর যেমন হবে,তেমনি এই বিপদের দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে দাঁড়ালে তা স্কুল কলেজের এইসব শিক্ষার্থী আজীবন মনে রাখবে।

উল্লেখ্য, ২০১৪ সালে জাতিসংঘে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট আয়োজনে শিশু মুখপাত্র হয়ে বক্তব্য রাখেন আরিফ রহমান শিবলী।দক্ষিন এশিয়ার প্রথম ক্ষুদে গণমাধ্যম প্রতিষ্ঠান “কিডস মিডিয়া” তাকে দেশী বিদেশী গণমাধ্যমে পরিচিত করে তোলে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর