স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল খায়েরের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

আজ ১৬ এপ্রিল বুধবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে লকডাউনের আওতায় থাকা হতদরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আবুল খায়েরের ব্যক্তি উদ্যোগে চাল,ডাল,তৈল, আলু, সাবান, গত কয়েকদিন থেকে নিজ গৃহে আবদ্ধ থাকা অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার পৌঁছে দেওয়া হয়।

এ ব্যাপারে জনাব আবুল খায়ের বলেন, উত্তর শ্রীপুর ইউনিয়নে দেশের চলমান স্বাস্থ্য সংকট করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে, উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে অনেক পরিবারকে লকডাউন (অবরুদ্ধ) করে রাখা হয়েছে।

এরূপ সংকটে জীবন চালাতে হিমশিম কাচ্ছেন অনেক পরিবার, তাদের কথা চিন্তা করেই আমার এই ছোট্ট প্রয়াস। কেউ যেন খাবারের জন্য কষ্ট না পান সেজন্য মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে তালিকা করে হতদ্ররিদ্রদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো মানুষের কাছে এভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর