অকারণে বাইরে ঘোরাফেরা, আড্ডা দেয়া, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও জনসমাগম সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ৬০টি মামলায় ৬১জনকে ৪৪ হাজার ১১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, কামারখন্দ, শাহজাদপুর, রায়গঞ্জ, বেলকুচি ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা, আড্ডা দেয়া, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও জনসমাগম সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ৬০টি মামলায় ৬১ জনকে মোট ৪৪ হাজার ১১০ টাকা জরিমানা করা হয়।
কেএ/বার্তাবাজার