ধামরাইয়ে দ্বিতীয় করোনা ভাইরাস চিকিৎসা কেন্দ্রে সার্বিক পর্যবেক্ষণ

ঢাকার ধামরাইয়ে রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালকে উপজেলার দ্বিতীয় করোনা ভাইরাস চিকিৎসা কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এর পক্ষ থেকে এই চিকিৎসা কেন্দ্রটি সার্বিক ভাবে পর্যবেক্ষণ করা হয়।

এই পর্যবেক্ষণ কালে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ এমপি’র পি এস বিল্লাল হোসেন, রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডাঃ জসিমউদ্দিন, ডাঃ আলমগীর কবীর প্রমুখ সহ পর্যবেক্ষক টিমের অনান্য সদস্যবৃন্দ।

পর্যবেক্ষণ কালে পর্যবেক্ষক টিম করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবার উপযোগী করে গড়ে তুলতে হাসপাতালটির বিভিন্ন অপূর্ণতা খুঁজে বের করা সহ অন্যান্য আনুসঙ্গিক বিষয়াদি নিয়ে আলাপ-আলোচনা করেন।

ছবি:বার্তাবাজার।

গণমাধ্যমকে এব্যাপারে ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন জানান, এর আগেও এই হাসপাতালে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা এসেছিলাম প্রাথমিক পরিদর্শনে। আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা দ্বিতীয়বারের মত হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি এবং এর অপর্যাপ্ততা ‘ফাইন্ড-আউট’ করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সহ এখানে এসেছি।

প্রসঙ্গত, ইতিপূর্বে মরনব্যাধী মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর সরকারী হাসপাতালটি করোনা ভাইরাসের দূর্যোগ পূর্ব প্রস্তুতি হিসেবে আইসোলেশন সেন্টার হিসেবে নির্বাচিত করে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করে চিকিৎসার উপযোগী করা হয়েছে কিছু দিন পূর্বে।

কিন্তু ইতোমধ্যে সারাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ধামরাইয়ের এমপি আলহাজ্ব বেনজীর আহমেদ আরেকটি করোনা চিকিৎসা কেন্দ্র করার জন্য উদ্যোগ গ্রহণ করেন।

ছবি:বার্তাবাজার।

এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল ধামরাই উপজেলায় ২য় করোনা ভাইরাস চিকিৎসা কেন্দ্র নির্মানের জন্য ধামরাই উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এমপি সাহেবের প্রস্তাবকৃত হাসপাতাল পরিদর্শন করার জন্য নির্দেশ অনুযায়ী ধামরাইয়ের কালামপুর ঢাকা- আরিচা সংলগ্ন রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর