লক্ষ্মীপুরে জেলা যুবলীগের উদ্যোগে কাঁচা তরকারী বিতরণ অব্যাহত

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লক্ষ্মীপুরে গত তিনদিনে প্রায় ৬ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে কাঁচা তরকারী, শাক-সবজি বিতরণ করেছে জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ এ কে এম সালাহ উদ্দিন টিপু।

জেলা যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে পৌর শহরের প্রতিটি ঘরে ঘরে ১৫টি আইটেমের কাঁচা তরকারী পৌঁছে দেয়া হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনের কারণে বাসা-বাড়ী থেকে কেউ বের হতে না পারায় এমন উদযোগ নিয়েছে তারা। সকালে ভ্যান গাড়ী ও পিকআপ ভ্যান নিয়ে বের হয়ে এসব শাক-সবজি বিতরণ করা হয়। প্রতি পরিবারের শিশু ও বৃদ্ধদের জন্য ৪টি করে ডিম দেয়া হয়।

ছবি:বার্তাবাজার।

জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু বলেন শ্রমজীবীদের পাশপাশি মধ্যবিত্তরা করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে। একই সাথে লকডাউনের ফলে কেউ বাসা-বাড়ী থেকে বের হতে পারছেনা এবং বাজার করতে পারছেনা।

তাই ব্যক্তিগত উদ্যোগে সেইসব মানুষের বাড়ী বাড়ী গিয়ে শাক-সবজি পৌঁছে দিয়েছি। একই ভাবে শহরের ১৫টি ওয়ার্ডে প্রতিদিন বিতরণ করা হবে বলে জানান এ নেতা। এছাড়া শহরের ভ্যান চালক,দিনমজুরসহ সকল অসহায়দের শাররীক দুরত্ব বজায় রেখে তাদের মাঝেও বিতরণ করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর