বিকল্পধারার পক্ষ থেকে সিরাজদিখানে ত্রাণ বিতরণ
বিশ্বব্যাপি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কত পরিস্থিতিতে বিকল্পধারা ও সিরাজদিখান থানা বিকল্প যুবধারার পক্ষ হতে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
আজ বুধবার উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থান খেটে খাওয়া, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক,পরিবহন শ্রমিক, ভিক্ষুক, পথ শিশু, বিধবা নারী, বিভিন্ন শ্রমজীবি মানুষের মাঝে চাল, আটা ,ডাল, আলু, তেল, সাবন বিতরণ করা হয়। উপজেলার ১৪টি ইউনিয়নের ৫শতাধিক হত দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সিরাজদিখান থানা বিকল্প ধারার সাধারন সম্পাদক মো: বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন, উপজেলা বিকল্প যুবধারা সভাপতি সাইফুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন শাওনসহ উপজেলা বিকল্প ধারার নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার