মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয় পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত ডে লেবার, মাস্টাররোল ও থোক বরাদ্ধের কর্মচারী, ঝাড়–দার, সুইপার, আয়া, দোকানদার, নির্মাণ শ্রমিক ও ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী নিম্ন আয়ের এসকল অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, এদিন দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে শিক্ষক সমিতির উদ্যোগে প্রায় সাড়ে চারশো মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন উপাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার(ভারঃ) এস এম আব্দুল লতিফ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান প্রমুখ।
এরপর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে ইবিতে কর্মরত ডে লেবার, ঝাড়–দার, সুইপার, আয়া ও ভ্যানচালকদের মাঝে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ত্রাণ বিতরণ করেন বলে জানা গেছে।
কেএ/বার্তাবাজার