মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সারা দেশের মত চুয়াডাঙ্গাও লকডাউন রয়েছে। সড়কে মানুষের চলাফেরা একেবারে নেই বললেই চলে। টানা এই লকডাউনে পরে বিপাকে পড়েছে জেলার নিন্ম আয়ের মানুষগুলো। জেলার অসহায়, দুস্থদের মাঝে ত্রান বিতরন করছেন প্রশাসনসহ জেলার বিভিন্ন সচেতন ব্যক্তিরা।
এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা অসহায়, গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে জেলা শহরের সিএ্যান্ডবি পাড়াসহ পৌর এলাকার বেশ কয়েকটি জায়গায় জেলা ছাত্রদলের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা,সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিকুল হক শিপুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান মালিক সজীব ও যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।
বার্তা বাজার / ডাব্লিও.এস