পুলিশ পাহারায় জাটকা পাচার, আটক করে মার খেলেন ৫ গ্রাম পুলিশ

টঙ্গীবাড়িতে করোনা আতঙ্ককে পুজি করে ফাকা রাস্তায় পুলিশ পাহারায় দীর্ঘদিন যাবৎ পাঁচার হচ্ছে জাটকা ইলিশ। আর এ সমস্ত জাটকা বহনকারী গাড়ি আটক করে পুলিশের মারধরের শিকার হয়েছেন ৫ গ্রাম পুলিশ।

উপজেলার কাঠাদিয়া গ্রামের পাশের ঈদগায়ের সামনের রাস্তায় বুধবার এ ঘটনা ঘটে।

অটো ও পিকআপ ভ্যানে করে পুলিশ পাহারায় জাটকা পাচারের সময় গ্রাম পুলিশ জাটকাসহ গাড়ি আটক করলে ৫ গ্রাম পুলিশসহ ৬ জনকে পিটিয়ে জখম করে টঙ্গীবাড়ীর দিঘির পাড় তদন্ত কেন্দ্রের পুলিশ।

এ ঘটনায় দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের এএসআই তাইজুদ্দিন, কনষ্টেবল দীপু মল্লিক ও কনষ্টেবল মো. মহসিনকে ক্লোজড করা হয়েছে।

জানা গেছে দীর্ঘদিন যাবৎ টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের সামনের মাছ ঘাট দিয়ে ওই কেন্দ্রের ইনচার্জ জিল্লুর রহমানের তত্ত্বাবধানে বিপুল পুরিমান জাটকা পাচার হচ্ছিলো। বুধবার ভোড়ে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশের এএসআই তাইজুদ্দিন, কনষ্টেবল দীপু মল্লিক ও কনষ্টেবল মো. মহসিন এর নেতৃত্বে বিপুল পরিমান জাটকা পাচারের সময় উপজেলার কাঠাদিয়া ঈদগায়ের সামনে ৫ গ্রাম পুলিশ জাটকা বোঝাই ২টি পিকাপ, ১টি সিএনজি, ১টি আটো গাড়ি ও ১টি নসিমন আটক করে। এতে ওই ৩ পুলিশ ৫ গ্রাম পুলিশসহ ৬ জনকে পিটিয়ে গুরুতর জখম করে। আহত গ্রাম পুলিশ নবু শেখ, সুজন শেখ,শহিদ মাল,রশিদ শেখ, রহমান শেখ ও ওই এলাকার ওয়াসিম বেপারী টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড গ্রাম পুলিশ নবু সেখ জানান, করোনা আক্রান্ত নারয়নগঞ্জের মানুষ যাতে এ রাস্তা দিয়ে প্রবেশ করতে না পারে সে জন্য আমরা টঙ্গীবাড়ী ইউএনওর নির্দেশে ভোড়ে রাস্তায় ডিউটি করছিলাম। এ সময় আমরা জাটকাসহ ২টি পল্লি বাইক আটক করি। তার একটু পরে ৩টি পিকআপভ্যান বোঝাই জাটকা ইলিশ ওই রাস্তা দিয়ে পাচার হওয়ার সময় আমরা পিকআপ গুলোকে থামানোর চেষ্টা করলে পিকআপ থেকে নেমে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রর এএস আই তাইজুদ্দিন ও দুই কনেস্টবল আমাদের পিটিয়ে জখম করে। এ সময় আমাদের চিৎকারে ওই এলাকার ওয়াসিম বেপারী এগিয়ে আসলে তাকেও পিটায় পুলিশ। পরে পুলিশ জাটকা বোঝাই পিকআপগুলো নিয়ে গিয়ে আলদী বাজার পর্যন্ত এগিয়ে নিরাপদে পৌছে দিয়ে এসে পূর্ণরায় আমাদের পিটায় আর বলে তোদের জাটকা আটক করতে বলেছে কে?

টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু জানান, দিঘিরপাড় দিয়ে জাটকা মাছসহ বিভিন্ন অবৈধ মালামাল পাচার হয়। বিষয়টি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে বহুবার জানানো হয়েছে। এর সাথে জড়িত রয়েছে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জিল্লুর রহমান।

এ ব্যাপারে কাঠদিয়া শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেন বেপারী জনান, বিগত কয়েকদিন যাবত ইউএনও স্যারের নির্দেশে রাস্তায় আমার ইউনিয়নের গ্রাম পুলিশরা পাহারা দিচ্ছিলো। বুধবার ভোরে ওই রাস্তা দিয়ে জাটকা নিয়ে যাওয়ার সময় গ্রাম পুলিশ পিকআপসহ জাটকা আটক করায় পুলিশ আমার গ্রাম পুলিশ ও আমার চাচাতো ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে গ্রাম পুলিশরা আমায় খবর দিলে আমি আসলে পুলিশ পূর্নরায় আমার সামনে গ্রাম পুলশদের মারতে আসে আর বলে ওরা কার নির্দেশে জাটকা ধরেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিল্লুর রহমান বলেন, এলাকাবাসী গাড়ি আটক করছে শুনে ওই এলাকায় পুলিশ ধাওয়া দেয়। পুলিশ পিকআপ ভ্যানে করে জাটকা ইলিশ নিয়ে যাচ্ছিলো কিনা জানতে চাইলে সে বলে বিষয়টি আমার জানানেই।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল জানান, ওই ঘটনায় ৩ পুলিশকে ইতিমধ্যে ক্লোজড করা হয়েছে। সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজিবুল ইসলাম জানান, গ্রাম পুলিশের সদস্যরা লিখিতভাবে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ করলে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের এএসআই তাইজুদ্দিন, কনষ্টেবল দীপু মল্লিক ও কনষ্টেবল মো. মহসিনকে ক্লোজড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর