বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস কোভিড-১৯ এর ছোঁয়া লেগেছে সাইপ্রাসেও। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১২ জন আর আক্রান্ত হয়েছেন ৭০০ জন। এমন অবস্থায় ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছেন দেশটির সরকার। চলছে মাসজুড়ে লক ডাউন। গৃহবন্দী অবস্থায় খারাপ সময় পার করছেন বেকার হয়ে যাওয়া শ্রমজীবী বাঙালীরা।
তাদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা ভাল হলেও, অনেকের অবস্থা চরম নাজুক। বিশেষ করে যারা নর্থ সাইপ্রাস থেকে ঢুকেছে কিন্তু রিফিউজি আবেদন করতে পারেনি। রিফিউজি আবেদন করতে না পারায় সরকারি কোন ভাতা তারা পাচ্ছে না। এবং যে সকল স্টুডেন্টরা নতুন আসছে তারাও বাসা ভাড়া, খাবার খরচ সামাল দিতে হিমসিম খাচ্ছে।
এমতাবস্থায় স্বল্প পরিসরে তাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন সাইপ্রাস বি এন পির আহবায়ক সুজন ভুঁইয়া। যে সকল লোকের জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রীর প্রয়োজন তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো বলেছেন- ‘অভাবী ও দরিদ্র লোকদের সহায়তার জন্য আমাদের ধনী হওয়া বা খুব বেশি অর্থের প্রয়োজন লাগে না। আমাদের কেবল হৃদয় প্রয়োজন। আজ আমি যাদের সহায়তার প্রয়োজন তাদের সাহায্য করেছি। আমি সাইপ্রাসের সকল বাংলাদেশি মোটামুটি বিত্তশালী যারা আছে তাদেরকেও সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। কেউ দান করে কখনও দরিদ্র হয়ে যায়নি।’ তাই আসুন অসহায়দের পাশে দাঁড়াই।”
বার্তাবাজার/এসজে