সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

ঢাকার সাভারে মাটি বহনকারী ট্রাকের চাপায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাড়ি থেকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় আসার পথে নিহত আওয়ামী লীগ নেতাকে বহনকারী একটি ইজিবাইক ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি মাটি ভর্তি ট্রাক ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এমদাদুল হক নিহত হন। এসময় ইজিবাইক চালক গুরুতর আহত হন।

পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাক এবং এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর