নীলফামারীতে খোলা মাঠে কাচা বাজার

করোনাভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে নীলফামারীর ডিমলায় খোলা মাঠে সরিয়ে নেওয়া হয়েছে কাচা বাজার।

সরকার নির্ধারিত জায়গায় কাচা বাজারে লোক সমাগম বেশি হওয়ায় সামাজিক দূরত্ব না মেনে ডিমলায় পরিচালিত হচ্ছিল কাচা বাজার ।

বুধবার ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক দুরত্বের কথা ভেবে কাচা বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সরকার নির্ধারিত জায়গা থেকে সরিয়ে ডিমলা উপজেলা পরিষদ মাঠে কাচা বাজার স্থানত্বরিত করেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, এখন থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শিথিল না হওয়া পয্যন্ত উপজেলা পরিষদের খোলা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকার নির্ধারিত সময়ে কাচা বাজার পরিচালিত হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর