৮ম দিনে সিলেটে ৮৫ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। অর্থাৎ এই ৮৫ জনের মধ্যে লক্ষণ নেই করোনার। এই নিয়ে ৮ দিনে মোট রিপোর্ট আসলো ৫৭১ জনের। এর মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ হলেও ৫৬৯ জনের রিপোর্ট ছিলো নেগেটিভ।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে (সিওমেক) ৭ এপ্রিল থেকে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা শুরু হয়েছে গত ৮ এপ্রিল থেকে যথারীতি রিপোর্ট আসতে শুরু হয়েছে। ৮ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত রিপোর্ট এসেছে ৩৯৭ জনের। ১৪ এপ্রিল রিপোর্ট আসে আরো ৮৯ জনের। ফলে ৭ দিনে মোট রিপোর্ট আসলো ৫৭১ জনের।। আজ বুধবার ১৫ ই এপ্রিল বার্তাবাজার নিউজ কে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আনিসুর রহমান ।
এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের বরাত দিয়ে আনিসুর রহমান আরও জানান, এ পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থান থেকে সন্দেহজনক ৮শ’ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।তবে শুধু মাত্র রিপোর্ট পজেটিভ হলে আমাদের জানানো হয় এবং নেগেটিভ হলে রিপোর্ট না আমারা ধরে নেই রিপোর্ট হয়েছে নেগেটিভ।
এ ছাড়া এ পর্যন্ত সিলেটে করোনা টেষ্ট পজেটিব আসে দুজন মহিলার এবং তাদের দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায় ।হবিগঞ্জ এবং মৌলভীবাজারে দুজন
ঢাকার রোগ তত্ত্ববিভাগে তাদের পরীক্ষা করা হয়।
সর্বশেষ আজ (বুধবার) সিলেটে প্রথম কোন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে, দীর্ঘ ১৩ দিন করোনার সাথে যুদ্ধ করে আজ ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে মারা যান।
বার্তা বাজার/এম.সি