সড়ক দুর্ঘটনায় তালায় এক সন্তানের জননীর মৃত্যু

সাতক্ষীরার তালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মনিরা বেগম (৩২) নামের এক সন্তানের জননী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর বাজারে রাস্তা পার হয়ে তার স্বামীর দোকানে যাওয়ার সময় খুলনাগামী দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মনিরা বেগম (৩২) গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে পরবর্তিতে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ উপজেলার পাঁচরোখী গ্রামের মান্নান শেখের স্ত্রী। নিহত মনিরা বেগমের নাইম নামের ৭বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর