নাগরপুরে আরও এক যুবক করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে মোহাম্মদ আলী নামে এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের পানান গ্রামের ছবেদ আলীর ছেলে। এ নিয়ে নাগরপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশ-পাশের ৩০ বাড়ি লকডাইন করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান জানান, ১২ এপ্রিল প্রথম রোগী লিটন শনাক্ত হওয়ার পর আমরা লিটনের সংস্পর্শে যারা এসেছিল তাদেরসহ ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ প্রেরণ করি। এর মধ্যে মোহাম্মদ আলীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর