চাঁদপুরে করোনায় আক্রান্ত আরও ৫ জন

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ফয়সালসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

সিভিল সার্জনের দেওয়া তথ্যে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে ১টি বাসায় একই পরিবারের ৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। ওই বাড়িটি স্থানীয় প্রশাসন লকডাউন করে দিয়েছে।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ল্যাব টেকনিশিয়ান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার রিপোর্টও পজেটিভ এসেছে। শনিবার বিকালে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে করোনা উপসর্গ নিয়ে ফয়সাল নামে যুবকের মৃত্যু হয়।

রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের লোকজনের উপস্থিতিতে লাশ দাফন সম্পন্ন হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসকগণ ওই রাতেই তার করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করেন। ওই যুবক ২৬ মার্চ করোনা উপসর্গ নিয়ে কামরাঙ্গা শশুর বাড়িতে আসেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর