সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামে লকডাউনে থাকা একটি পরিবারে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন স্থানীয় যুবক হোসাইন মোহাম্মদ গাজী ।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ঢাকা থেকে নিজের গ্রামের বাড়িতে আসেন তারা। এবং স্থানীয় প্রশাসন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লকডাউন এর আওতায় নিয়ে আসেন পুরো পরিবারকে ।
তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রচার করেন পরিবারটি অনাহারে দিন কাটাচ্ছেন।
এমন সংবাদের পরিপ্রেক্ষিতে নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে এই পরিবারের পাশে দাড়িয়েছেন বলে জানিয়েছেন ঐ যুবক ।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে হোসাইন মোহাম্মদ গাজী বলেন প্রয়োজনে আমি আমার জায়গা থেকে এই পরিবারকে পরবর্তীতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিতে সর্বাত্মক চেষ্টা করব এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বার্তা বাজার/এম.সি