করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ঢাকা জেলা পুলিশ সুপার ব্রিফিং প্রদান করেছেন। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে বুধবার (১৫ এপ্রিল) এই ব্রিফিং সম্পন্ন হয়।

এসময় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম ঢাকা জেলার সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান দিয়ে ঘনঘন হাত ধুয়া, ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া, গরম পানি খাওয়া ও গড়গড়া করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সর্তকতার সাথে ডিউটি করার জন্য ব্রিফিং প্রদান করেন।
এসময় ঢাকা জেলা পুলিশের উধ্বর্তন কর্মমর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি