তিতাসে করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফনে প্রস্তুত একদল আলেম

কুমিল্লার তিতাস উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত বা এমন সন্দেহ নিয়ে কেউ যদি মৃত্যু বরন করেন সেচ্ছায় ওই ব্যক্তির দাফন-কাফনে প্রস্তুত রয়েছেন একদল আলেম। উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের সমন্বয়ে দলটি গঠন করা হয়েছে। এই দলের সদস্যরাই মৃত ব্যক্তির দাফন-কাফনের ব্যবস্থা করবেন,এক্ষেত্রে তারা কোন পারিশ্রমিক নিবেন না। জানা গেছে দেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত অথবা করোনা উপসর্গ নিয়ে অনেকেই মৃত্যুবরন করেছেন।এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির দাফন-কাফনে কেউ অংশ নিচ্ছে না বলে ইসলাম ধর্মের রীতি অনুযায়ি মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন করা হচ্ছে না। এসব কথা চিন্তা করে তিতাস উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন কাফনের জন্য ৬ সদস্যের একটি সেচ্ছাসেবী টিম গঠন করেছেন।

ওই দলে রয়েছেন,হাফেজ মাওলানা আঃ আউয়াল,হাফেজ মাওলানা মোঃ রেদোয়ান হোসাইন,হাফেজ মাওলানা মোঃ নাছির উদ্দিন মুন্সি,হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান,মোঃ আবুল হাসেম মোল্লা ও হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। দলের সমন্বয়ক হাফেজ মাওলানা আঃ আউয়াল বলেন,দেশের অনেকেই করোনায় ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এই অবস্থায় মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন কাজে অনেকেই যেতে চাইছেনা । বিষয়টি দেখে আমাদের খারাপ লেগেছে তাই আমরা বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে পরামর্শ করে একটি দল গঠন করেছি পাশাপাশি মহিলদের জন্যও একটি দল তৈরী করতেছি। যদি তিতাসের কোথাও কেউ করোনা অথবা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন তবে তার লাশ ইসলাম ধর্মের রীতি অনুযায়ি আমরাই দাফন- কাফন করবো। এক্ষেত্রে আমাদের কোন পারিশ্রমিক দিতে হবে না।

তিনি আরো বলেন, বিষয়টি ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি স্যার আমাদের এই সেচ্ছাশ্রম দলকে স্বাগত জানিয়েছেন এবং সুরক্ষা সামগ্রী দিয়ে আমাদে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার সাংবাদিকদের জানান, যারা স্ব-ইচ্ছায় এই ধরনের কাজে আগ্রহি হয়ে আসছেন তাদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং পাশাপাশি লাশ দাফন-কাফন করতে গিয়ে তাদের যতটুকু সুরক্ষা সামগ্রী প্রয়োজন হবে তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর