যশোর বেনাপোলে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

যশোর বেনাপোলে একটি বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মোঃ মেহেদি হাসান (সুজন)(২৫) ও মোঃ আল আমিন (২৪) নামে দুইজন কে গ্রেপ্তার করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (১৪ই এপ্রিল) রাতে গাজীপুর গ্রামস্থ রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের সাত্তার আলী ছেলে মোঃ আল আমিন(২৪) ও একই থানাধীন নামাজ গ্রামের মৃত: আঃ কাদের ড্রাইভারের ছেলে মোঃ অরফে মেহেদি হাসান (সুজন) (২৫)।

ছবি: বার্তা বাজার

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই শেখ মোঃ জাকির হোসেন, এসআই সৈয়দ মাসনুন আলম, এএসআই মোঃ আলমগীর হোসেন সংগীয় ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামস্থ রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে এক টি ৭.৬৫ বিদেশী পিস্তল,তিন রাউন্ড গুলি,ও একটি ম্যাগাজিন সহ আসামী মোঃ মেহেদী হাসান (সুজন) ও মোঃ আল আমিনকে গ্রেফতার করেন।এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১৮, তারিখ- ১৪/০৪/২০২০ ইং, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-A রুজু পূর্বক বুধবার (১৫ই এপ্রিল) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর