ঢাকার ধামরাইয়ে পবিত্র রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যে টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রী শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ধামরাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এই পণ্য বিক্রী হতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন, টিসিবি’র ডিলার আলহাজ্ব এম এ হালিম, সামাজিক ব্যক্তিত্ব আনিসুর রহমান, ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য্রা সহ ইউনিয়নের সাধারণ জনগণ।
ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে সরকারি নির্দেশ মোতাবেক টিসিবি’র ডিলারের মাধ্যমে আজ (বুধবার) থেকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি বিক্রী শুরু হয়েছে। এক্ষেত্রে ধামরাই উপজেলার ইউএনও মোহাম্মদ সামিউল হক এর পরামর্শক্রমে পণ্য ক্রয়ে আগত এলাকাবাসী নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে পণ্য ক্রয় করেছেন।
তিনি আরও জানান, আজ মুশুরডাল প্রতি কেজি ৫০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি