লালমনিরহাটে চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নে জামুরটারি এলাকায় বুধবার(১৫ এপ্রিল) সকালে হাসিবুল ইসলাম(৩৫) নামের একজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সাপ্টিবাড়ি ইউনিয়নের এক যুবকের কাছে চাঁদাবাজি করতে আসে হাসিবুল ইসলাম।এসময় তার কথাবার্তায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাকে আটক করে আদিতমারী থানা পুলিশ এর কাছে সোপর্দ করে।

হাসিবুল ইসলাম নীলফামারী জেলার ফারুকুল ইসলাম এর ছেলে। বর্তমানে তিনি লালমনিরহাট জেলা জজ কোর্টের চিফ জুডিশিয়াল আদালত এর বেঞ্চ সহকারী হিসেবে কর্মরত আছেন।

এবিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘বার্তা বাজার’কে জানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর