প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন মন্ত্রণালয়ের অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী মো. শাহাব উদ্দিন অনুদানের চেক প্রদান করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউসের কাছে এই চেক হস্তান্তর করেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব জিয়াউল হাসান এনডিসি এ সময় উপস্থিত ছিলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও উপমন্ত্রীর এক মাসের মূল বেতন এবং মন্ত্রণালয় ও এর অধীন পরিবেশ অধিদফতর, বন অধিদফতর, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও বাংলাদেশ রাবার বোর্ডের কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ৪৯ লাখ ৯ হাজার ৫২০ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর