গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২১৯ জন। গত ১ দিনে মারা গেছ ৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৩১ জন এবং ৫০ জনের প্রাণহানি হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২১৯জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ৭ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ জন ।
বার্তাবাজার/এসজে