২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ০৭ জন

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২১৯ জন। এদিনে দুই চিকিৎসকসহ মৃত্যু হয়েছে ০৪ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১২৩১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ০৭ জন। করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে আইইডিসিআর।

এর আগে, মঙ্গলবার সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২০৯ জন। এদিনে মৃত্যু হয়েছে ০৭ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর