করোনায় মারা যাওয়া প্রবাসীর স্ত্রীও করোনায় আক্রান্ত

নোয়াখালীতে মরণঘাতী করোনাভাইরাসে মারা যাওয়া ইতালি প্রবাসীর স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই প্রবাসীর স্ত্রীর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল।

টিনা পাল জানান, উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা। তার চিকিৎসার ব্যাপারে সিভিল সার্জন সিদ্ধান্ত নেবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম বলেন, চিকিৎসক দল করোনায় আক্রান্ত ওই নারীর বাড়িতে গিয়ে চিকিৎসাসহ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এসেছেন। তার চিকিৎসা কোথায় হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি মানবিক তাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সিভিল সার্জন ডা. মমিনুর রহমান বলেন, নোয়াখালীতে এ পর্যন্ত ২৭০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৪৫ জনের নেগেটিভ ও দুইজনের পজিটিভ রিপোর্ট এসেছে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর