ঝালকাঠিতে সকাল হলেই রাস্তায় নেমে পড়ছেন অসংখ্য মানুষ

ঝালকাঠিতে ত্যপ্রয়োজনীয় বাজার-সদাই করার ছলে সকাল হলেই রাস্তায় নেমে পড়ছেন অসংখ্য মানুষ। কোনোভাবেই ঘরে রাখা যাচ্ছে না সাধারণ মানুষকে। পথে ঘাটে সামাজিক দূরত্বও বজায় রাখছেন না অনকেই। ফলে করোনা ঝুঁকিতে থাকা এই জেলা আরও ঝুঁকিতে পড়ার শঙ্কায় রয়েছে।

তবে প্রতিদিন আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা লক্ষ করা যাচ্ছে। বাজারঘাট এবং রাস্তায় রাস্তায় ঘুরে সেনা সদস্য, র‍্যাব এবং পুলিশ মানুষজনকে ঘরে ফিরিয়ে দিচ্ছে। করোনা সচেতনতায় চালিয়ে যাচ্ছেন নানা প্রচারণা। তবু আইন-শৃঙ্খলাবাহিনী চলে গেলেই আবারও রাস্তায় বেড়িয়ে পড়েন মানুষজন।

গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে রাস্তায় অযথা ঘোরাফেরাসহ করোনায় সরকারি আইন অমান্য করার অপরাধে ২৭ টি মামলায় ৭৩ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর