নারায়ণগঞ্জ থেকে পালিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে আটক ৬৫

সরকারের নির্দেশ অমান্য করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে ৬৫ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে সরকারি হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানায়, ভোরে হবিগঞ্জ-নবীগঞ্জ রোডে মালভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তারা পণ্যবাহী ট্রাকে চড়ে অবৈধভাবে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং যাচ্ছিল। পরে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতাল কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর