সাতক্ষীরায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হোম কোয়ারেন্টানে নিশ্চিত করতে চলছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল। জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্ব সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রতিদিন জেলা শহর এবং উপজেলা গুলোতে টহল অব্যাহত রেখেছে।

এদিকে, সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি ও সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৬ টার পর দোকান খোলা রাখার অপরাধে জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৪১ টি মামলায় ৪১ জনের কাছ থেকে ১ লাখ ৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর