স্বামীকে সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা করতে মেহেরপুরের গাংনীর উপজেলার পূর্বমালসাদহ গ্রামে চম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তার স্বামী জুয়েল রানাও (২৪) এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।
আহত জুয়েলের পিতা পূর্বমালসাদহ গ্রামের ইটভাটা শ্রমিক ছমির উদ্দীন জানায়, রাত দেড়টার দিকে জুয়েল রানা ঘরের বাইরে টয়লেটে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলায় চালিয়ে মারধর ও মাথায় কোপ দেয়। স্ত্রী চম্পা খাতুন তাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
এ ব্যাপারে গাংনী থানা ওসি ওবাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের বিষয়ে রাত থেকেই তদন্ত করছে পুলিশ। আহত জুয়েল রানাকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তাবাজার/এসজে