বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গণভবনে র্যাংক ব্যাজ পরিধানের পরপরই সেখান থেকে বেরিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, বুধবার সকাল সাড়ে ১০ টায় গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইজিপি হিসেবে ড. বেনজীর আহমেদকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
তখন বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
গত ৮ এপ্রিল পুলিশের শীর্ষপদে বেনজীরকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে। বেনজীর আহমেদ দেশের ৩০তম আইজিপি। জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
বার্তাবাজার/এমকে