পাবনায় এমপি প্রিন্স’র নির্দেশনায় ৫শত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পাবনায় করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধে বেশীর ভাগ দুর্ভোগে পড়েছেন দিনমজুরি,শ্রমিক পরিবারের মানুষ গুলো। আর এসব শ্রেণীর মানুষের দুর্ভোগ কাটিয়ে তুলতে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র নির্দেশনায় পাবনা সদর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা খান মামুন ও জেলা যুবলীগের নেতা আনোয়ার হোসেন শেখ লালু’র উদ্যোগে ৫শত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বেলা ১২টায় পৌর এলাকার কলাবাগান মাঠপাড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। খাদ্যসামগ্রীর মধ্যে চাল,ডাল,তেল,আলু,আটা ও সাবান রয়েছে।

এসময় জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন,বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল,আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আব্দুস সামাদ খান রতন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, মাসুদ আক্তার,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ,পৌর ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সম্পাদক রঞ্জু,আওয়ামীলীগ নেতা রেজা,শেখ রাসেল,চমন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর