মোটরসাইকেল নিয়ে অযথা রাস্তায় নামলেই পুলিশের সাথে ডিউটি!

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পুলিশ অনেক শক্তিশালী ভূমিকা পালন করছে। জনগণের পাশে যেভাবে থাকছেন ঠিক তেমনি আইন না মানাদের নিয়ন্ত্রনেও কাজ করছেন। আইন না মানলে এবার ব্যতিক্রমী এক শাস্তির ব্যবস্থা করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকেই যদি কেউ বিনা প্রয়োজনে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হচ্ছেন, তাহলেই তার শাস্তি হিসাবে পুলিশের সাথে বাজারের ভিড় নিয়ন্ত্রনে ৮ ঘন্টা কাজ জারি হয়ে যাছে।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘পুলিশ সুপার, কুড়িগ্রাম’ নামের একটা ফেসবুক পেইজ থেকে এ বিষয়ে পোস্ট করে সবাইকে সচেতন করা হয়েছিল।

পোস্টটিতে লেখা হয়, আগামীকাল বুধবার থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদেরকে আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণে ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন? কি করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?

এই বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, করোনা মোকাবেলায় জেলা পুলিশ দিন-রাত কাজ করছে। বিনা-প্রয়োজনে মানুষকে বাইরে আসতে নিষেধ করলেও অনেকে তা মানছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল আটক করেও তেমন সুফল পাচ্ছি না। ফলে এবার ভিন্নধর্মী শাস্তির ব্যবস্থা নেয়া হবে। সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবুও মানুষ যেন ঝুঁকি নিয়ে বাইরে না আসে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর