বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে; সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে সরকার। ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পান তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ভাণ্ডারে অনুদানের চেক গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১০১২ জন, চিকিৎসাধীন ৯২৪, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন, মারা গেছেন ৪৭ জন ও কোয়ারেন্টিনে আছেন ১২৬০৩ জন।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৯৭৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭০৮ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৩১ জন।
বার্তাবাজার/এমকে