দফায় দফায় পিয়াজের দাম কমতে কমতে ২৬০ টাকা থেকে ৩০ টাকায় নেমে এসেছিল। কিন্তু আবার রমজানকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে এই নিত্যপণ্যের দাম। ভোক্তারা অভিযোগ করছেন রমজান ও করোনাকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী ইচ্ছা করেই দাম বাড়চ্ছে। যা এখন উঠে এসেছে ৬০ টাকায়।
তবে খুচরা ব্যবসায়ীরা দাবী করছেন, রমজান মাসে পিয়াজের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এমনিতেই নগর জুড়ে রয়েছে করোনা আতঙ্ক। এই আতঙ্কের মধ্যেই অনেকে রোজার কেনাকাটা শুরু করেছেন। যার কারণে পিয়াজের চাহিদা বেড়ে গেছে। আর এই ফাঁকে পাইকারি ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে কেজিপ্রতি পিয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৪৫ টাকা। তার আগের সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা। এ হিসাবে দুই সপ্তাহের মধ্যে পিয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম আরেফিন জানান, ব্যবসায়ীরা সরবারাহ সরবরাহ কমের অযুহাতে পিয়াজের দাম বাড়াচ্ছেন। বাজার নিয়ন্ত্রণে সারা দেশে পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করছি। যারা দাম বাড়াচ্ছেন তাদের জরিমানা করছি এবং তাদের সতর্ক করছি।
বার্তাবাজার/এসজে