ছয় মাসের ২০ শতাংশ বেতন কম নেবেন নিউজিল্যান্ডের মন্ত্রীরা

মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ৬ মাসের ২০ ভাগ বেতন কম নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। করোনাভাইরাস সংক্রমণ রোধে তার বিভিন্ন পদক্ষেপ এরইমধ্যে প্রশংসিত হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) তিনি এ ঘোষণা দিয়েছেন।

শুধু প্রধানমন্ত্রীই নন, জাসিন্দা আর্দানের মন্ত্রিসভার অন্য মন্ত্রীরাও আগামী ৬ মাস শতকরা ২০ ভাগ কম বেতন নেবেন। সরকারি খাতের বড় বড় কর্মকর্তা ও অন্যান্য রাজনীতিকদের বেতনও কর্তন করা হবে।

জাসিন্দা আর্দান জানান, যারা করোনাভাইরাস সংক্রমণের কারণে গৃহীত পদক্ষেপে কর্মসংস্থান হারিয়েছেন, বেতন কর্তনের শিকার হয়েছেন অথবা যারা বেতনভর্তুকির আওতায় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন স্তরের মধ্যে যদি ফারাক বা বৈষম্যের কোনো পার্থক্য থেকে থাকে তাহলে কমিয়ে আনার এখনই সময়। তাই এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর