ঢাকায় বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

করোনা আতঙ্কের মাঝে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এখনও বৃষ্টি বা ঝড়ো হাওয়া বয়ে যায়নি। যদিও আকাশ মেঘলা রয়েছে।

সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পশ্চিম/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর